আগৈলঝাড়া (বরিশাল) সংবাদদাতা
সরকারি বিধিনিষেধ ও স্বাস্থ্যবিধি অমান্য করায় আগৈলঝাড়ায় আট ব্যবসায়ীকে ২ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার দুপুরে আগৈলঝাড়া বাজার, বাশাইল বাজার, চেংগুটিয়া বাজার ও ভালুকশী বাজারে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে এ জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হাশেম।