খুলনার পাইকগাছা পৌরসভার পাশ দিয়ে বয়ে চলেছে শিবসা নদীর শাখা। খুলনা জেলার অন্যতম প্রধান এবং গুরুত্বপূর্ণ নদী এটি। অর্থনৈতিক এবং সামাজিক ভাবে এ নদীর রয়েছে বিশেষ গুরুত্ব। একসময় পাইকগাছার যোগাযোগব্যবস্থা এবং অর্থনীতির কেন্দ্রবিন্দু ছিল এই নদী। কে বলবে একসময় বড় বড় জাহাজ, লঞ্চ এবং স্টিমার চলাচল করেছে? আজ এসব রূপকথার গল্প! দুই পাড় ভরাট হয়ে নদী খালে রূপান্তরিত হয়েছে। বর্তমানে ঠিকভাবে নৌকাই চলতে পারে না। নদীর দুপাড় হয়ে গেছে ঘাসে ভরা মাঠ। নদীর এই দশা হওয়া সত্ত্বেও নদী খননে নেওয়া হয়নি কোনো উদ্যোগ। শিবসা নদী খনন এখন সময়ের দাবি।
মো. আজিজুল হাকিম রাকিব
পাইকগাছা, খুলনা