মুন্সীগঞ্জে ১৪ কোটি টাকার কারেন্ট জাল জব্দ

মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জ সদর উপজেলার পঞ্চসার ইউনিয়নের গোঁসাইরবাগ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ২ কোটি ৮০ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে নৌপুলিশ। এসব জালের আনুমানিক মূল্য প্রায় ১৪ কোটি টাকা। সোমবার বিকাল থেকে গতকাল মঙ্গলবার ভোর পর্যন্ত গোঁসাইরবাগ এলাকার গিয়াস জাকিরের বাসার তিনটি রুম থেকে বস্তাভর্তি অবস্থায় এসব অবৈধ কারেন্ট জাল জব্দ করা হয়।

মুক্তারপুর নৌপুলিশ স্টেশনের ইনচার্জ মো. কবির হোসেন খান জানান, এ বিষয়ে সদর থানায় নিয়মিত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।