রাণীনগরে জীবাণুনাশক টানেলগুলো বন্ধ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা

রাণীনগরে করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে গত বছরের ১৪ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, উপজেলা পরিষদ ও থানার সামনে মোট চারটি জীবাণুনাশক টানেল স্থাপন করা হয়ে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) সার্বিক তত্ত্বাবধানে এই টানেলগুলো নির্মাণ করা হয়েছিল। কিন্তু স্থাপনের প্রায় মাস খানেক পর থেকেই টানেলগুলো বন্ধ রয়েছে। এ বিষয়ে উপজেলা প্রকৌশলী শাহ মো. শহীদুল হক বলেন, আমার জানা মতে টানেলগুলো ভালো আছে। শুধু তরল জীবাণুনাশক দিলেই আবার এগুলো চালু হবে। উপজেলা প্রশাসনের সঙ্গে আলোচনা করে আবার এগুলো সচল করার পদক্ষেপ নেওয়া হবে।