বড়াইগ্রামে ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবি

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

বড়াইগ্রামের কালিকাপুর ইটিকড়া বিলে তিন ফসলি জমিতে পুকুর খনন বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় কৃষকরা। বুধবার দুপুরে বিলের মধ্যে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সাবেক উপসহকারী কৃষি কর্মকর্তা অশ্বিনী কুমার সরকার, সমাজসেবক আব্দুল কাদের, কৃষক তকুল হোসেন প্রামাণিক, আব্দুল হান্নান ও আবুল কালাম বক্তব্য রাখেন। এ সময় বক্তারা বলেন, ইটিকড়া বিলে কয়েক দিন যাবত্ পুকুর খননের চেষ্টা চলছে। আমরা পুকুর খনন বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছি। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন, ফসলি জমিতে কোনো পুকুর খনন করতে দেওয়া হবে না।