স্বাস্থ্যবিধি না মানায় চার জনকে জরিমানা

পূর্বধলা (নেত্রকোনা) সংবাদদাতা

পূর্বধলায় স্বাস্থ্যবিধি না মানায় বুধবার ব্যবসায়ী ও পথচারীসহ চার জনকে ৩ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। উপজেলা সদরের স্টেশন বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুমের নেতৃত্বে পরিচালিত ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন। জানা গেছে, বিধিনিষেধ অমান্য করে দোকান খোলা রাখার দায়ে কাপড় ব্যবসায়ী মো. শরিফকে ২ হাজার ৫০০, মাস্ক না পরায় পথচারী চাঁন মিয়া ও সবুজ মিয়াকে ২০০ টাকা করে এবং নাজমূল হাসান নামের এক মোটরসাইকেল চালককে ১ হাজার টাকা জরিমানা করা হয়।