সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের চায়না করিডর বিজনেসের জন্য স্যামুয়েল লুকে করিডর ব্যাংকার হিসেবে নিয়োগের ঘোষণা দিয়েছে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক বাংলাদেশ। এই উদ্যোগ বাংলাদেশের শীর্ষস্থানীয় চীন বাণিজ্য ও বিনিয়োগ ডেস্ককে আরো জোরদার করবে। স্যামুয়েল ২০১১ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড মালয়েশিয়াতে ইন্টারন্যাশনাল গ্রাজুয়েট প্রোগ্রামে যোগদান করেন। তিনি সম্প্রতি স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশে যোগদানের আগে ঘানাতে প্রায় আট বছর ধরে চাইনিজ রিলেশনশিপ ম্যানেজারের দায়িত্ব পালন করেছিলেন। স্ট্যান্ডার্ড চার্টার্ড বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় বলেন, চীন-বাংলাদেশ করিডর বাংলাদেশের আন্তর্জাতিক বাণিজ্যের এবং এফডিআইয়ের একটি অন্যতম বড় উত্স। এই করিডর জুড়ে বিনিয়োগবান্ধব পরিবেশ এবং উদ্ভাবনী চিন্তাধারার প্রবাহ এদেশের অগ্রগতির পক্ষে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করে চলেছে। আমাদের টিমে স্যামুয়েলকে স্বাগত জানাতে পেরে আমি আনন্দিত। —প্রেস বিজ্ঞপ্তি