ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে গতকাল বুধবার অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ১৫৭টির বা ৪৪ দশমিক ৩৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর কমেছে। এদিন কোম্পানিগুলোর মধ্যে শেয়ার দর সবচেয়ে বেশি কমেছে যমুনা ব্যাংকের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। মঙ্গলবার যমুনা ব্যাংকের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮ দশমিক ৭০ টাকায়। আজ লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের ক্লোজিং দর দাঁড়ায় ১৬ দশমিক ৯০ টাকায়। অর্থাত্ আজ কোম্পানিটির শেয়ার দর ১ দশমিক ৮০ টাকা বা ৯ দশমিক ৬২ শতাংশ কমেছে। ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলো মধ্যে জুট স্পিনার্সের ৮ দশমিক ২১ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচ্যুয়াল ফান্ডের ৫ দশমিক ৮০ শতাংশ, সিএপিএম বিডিবিএল মিউচ্যুয়াল ফান্ড ওয়ানের ৫ দশমিক ২৬ শতাংশ, হাইডেলবার্গ সিমেন্টের ৪ দশমিক ৮৩ শতাংশ, প্রিমিয়ার লিজিংয়ের ৪ দশমিক ৬১ শতাংশ, ফাস ফাইন্যান্সের ৪ শতাংশ, প্রভাতী ইনসিওরেন্সের ৩ দশমিক ৭৫ শতাংশ, বিডি ফাইন্যান্সের ৩ দশমিক ৭২ শতাংশ এবং মোজাফফর হোসাইন স্পিনিংয়ের শেয়ার দর ৩ দশমিক ৬৭ শতাংশ কমেছে।