আমি একজন কলেজশিক্ষক। আমার জন্মতারিখ ১১ এপ্রিল ১৯৬৯ এবং এনআইডি নম্বর ৮৬৬৭০৩২৪২২ অর্থাত্ করোনার ভ্যাকসিন নিতে হলে রেজিস্ট্রেশন করতে যে তথ্যগুলোর প্রয়োজন হয়, ঐসব তথ্য দিয়ে যখন রেজিস্ট্রেশন করার চেষ্টা করি তখন ফলাফল আসে—আপনার আইডি দিয়ে সঠিক তথ্য যাচাই করা সম্ভব নয়। তাছাড়া আইডিসংক্রান্ত যে কাজগুলি আছে তা করতে গিয়েও আমি দারুণ বাধাগ্রস্ত হই। করোনা ভ্যাকসিন আসার সঙ্গে সঙ্গে আমার নিজ জেলা পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেলে তারা আমার জন্য চেষ্টা করে ব্যর্থ হয় উপজেলা আইসিটি অফিসারের কাছে পাঠায়। তিনি বিস্তারিত বিবরণ দিয়ে নির্বাচন অফিসের প্রধান কার্যালয়ে একটি ই-মেইল পাঠান, কিন্তু কোনো সাড়া পাওয়া যায়নি। অতঃপর উপজেলা নির্বাচন অফিসারের কাছে গেলে তিনি প্রধান কার্যালয়ে যোগাযোগ করে অবগত হন যে আমার ফিংগার প্রিন্ট সঠিক নেওয়া হয়নি তাই নতুন করে আবার পাঠাতে হবে। তাই আবার নতুন করে ফিংগার প্রিন্ট দিলাম; কিন্তু কোনো কাজ হলো না—কারণ নির্বাচন অফিসার জানালেন, আপলোড নিচ্ছে না সার্ভার বন্ধ, আর ফোন করেও তাদের পাওয়া যাচ্ছে না। এভাবে আমি দীর্ঘ দুইমাস অফিসে ঘোরাঘুরি করছি। আমি এখন কী করতে পারি? আমার একটা বিহিতের জন্য সংশিষ্ট কর্তৃপক্ষের সবিনয় দৃষ্টি আকর্ষণ করছি।
মো. জাকারিয়া হোসেন
সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান,
সরকারি ইন্দুরকানী কলেজ,
পিরোজপুর