লক্ষ্মীপুরে পিকআপ-অটোরিকশার সংঘর্ষে নিহত ২

লক্ষ্মীপুর প্রতিনিধি

লক্ষ্মীপুর সদর উপজেলায় পিকআপ ভ্যান ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো একজন। বুধবার বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার তেওয়ারীগঞ্জ ইউনিয়নের তৈয়ব চৌধুরী পোলের গোড়ায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—তেওয়ারীগঞ্জ ইউনিয়নের চর মটুয়া গ্রামের বাসিন্দা আবদুস সাত্তার মাঝি (৬৫), একই এলাকার রফিক মিকারের ছেলে অটোরিকশার চালক স্বপন হোসেন (৪৫)। দুর্ঘটনায় বেলাল হোসেন মাঝি নামে আরো এক বৃদ্ধ আহত হন। তাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুজন যাত্রী নিয়ে অটোরিকশার চালক স্বপন নোয়াখালী থেকে তেওয়ারীগঞ্জ বাজারের দিকে আসছিলেন।