উত্তরায় বালুরমাঠ বস্তিতে অগ্নিকাণ্ড

ইত্তেফাক রিপোর্ট

উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বুধবার দুপুরে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের পাঁচটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে চেষ্টা চালিয়ে আগুন নিভিয়ে ফেলে। এ ঘটনায় গতকাল বিকাল পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কীভাবে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সে ব্যাপারে কিছু জানা যায়নি। ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, গতকাল দুপুর ১২টা ২০ মিনিটে উত্তরার ১০ নম্বর সেক্টরের বালুরমাঠ বস্তিতে আগুনের ঘটনা ঘটে। প্রথমিকভাবে আগুন লাগার কারণ জানা সম্ভব হয়নি। তদন্ত সাপেক্ষে আগুনের সূত্রপাত সম্পর্কে বলা যাবে।