ধামরাইয়ে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে মাস্ক বিতরণ

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

করোনা পরিস্থিতিতে বিধিনিষেধ চলাকালে মানুষকে ঘরে থাকতে এবং স্বাস্থ্যবিধি মেনে চলার ব্যাপারে সচেতন করতে কাজ করছেন ধামরাই উপজেলা আওয়ামী লীগের ?শিক্ষা ও মানবসম্পদ বিষয়ক সম্পাদক সোমভাগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাহার আলী। সোমভাগ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. আব্দুর রফিক, যুবলীগ নেতা বিশিষ্ট ব্যবসায়ী মো. দেলোয়ার হোসেনসহ অন্যদের সঙ্গে নিয়ে তিনি তার ইউনিয়নের কাশীপুর, জয়পুরা, সোমভাগ, গাওয়াইলসহ বিভিন্ন গ্রাম ও জনসমাগমস্থলে বিনা মূল্যে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করেন। গতকাল পর্যন্ত তিনি ৩০ হাজারের বেশি মাস্ক বিতরণ করেছেন। গতকাল মাস্ক বিতরণকালে তিনি বলেন, মানুষ এখন আগের চেয়ে অনেক সচেতন। আগে মাস্ক দিলে মানুষ তা পরতে চাইত না। আর এখন নিজেরা চেয়ে নিচ্ছে।