ছয় চোরকে চার মাসের সাজা

কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

কালিয়াকৈরে ছয় চোরকে চার মাসের বিনাশ্রম সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। সাজাপ্রাপ্তরা হলেন, উপজেলার চন্দরা এলাকার আব্দুর রউফের ছেলে রায়হান, মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার মৃত আবুল হোসেনের ছেলে আরিফ হোসেন, জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানার কাঁঠাল বিল এলাকার আবুল হাসানের ছেলে খোরশেদ আলম, কালিয়াকৈর উপজেলার বরিয়াবহ এলাকার শাহাবুদ্দিনের ছেলে বাবুল হোসেন, একই উপজেলার বড়কাঞ্চনপুর এলাকার মোস্তফার ছেলে হূদয় হোসেন ও টাঙ্গাইল সদর উপজেলার রসুলপুর এলাকার আব্দুস সামাদের ছেলে শফিকুল ইসলাম। মঙ্গলবার রাতে উপজেলার চন্দ্রা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে কালিয়াকৈর থানা পুলিশ। গতকাল সকালে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ম্যাজিস্ট্রেট আদনান চৌধুরী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদের সাজা দেন।