বিশ্বযুদ্ধ স্মরণে জাপানের প্রধানমন্ত্রীর নৈবেদ্য, চীন-দক্ষিণ কোরিয়ার প্রতিবাদ

জাপানের প্রধানমন্ত্রী ইয়োশিহিদ সুগা টোকিওর ইয়াসুকুনি মঠে একটি আনুষ্ঠানিক নৈবেদ্য পাঠিয়েছেন। বুধবার (২১ এপ্রিল) তিনি এসব পাঠান। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নিহত ও যুদ্ধাপরাধীদের স্মরণে এই মঠ প্রতিষ্ঠিত হয়েছে। এসব খবর দিয়েছে ইয়াহু নিউজ। প্রতিবেদনে বলা হয়, সুগা বসন্তের উত্সব উপলক্ষে মঠে একটি গাছের চারা পাঠান। প্রধানমন্ত্রী হওয়ার পর এখানে এ নিয়ে দ্বিতীয়বারের মতো চারা পাঠালেন তিনি। গত অক্টোবরে শরৎ উৎসবে সুগা একই ধরনের নৈবেদ্য পাঠিয়েছিলেন। 

'মাসাকাকি' গাছের উৎসর্গটি মন্দিরের দ্বিবার্ষিক উৎসব উদযাপনের জন্য করা হয়েছে। জাপানের প্রধান ক্যাবিনেট সেক্রেটারি কাতো কাতসুনোবো বলেছেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত বিষয় নিয়ে সরকার কোনো মন্তব্য করতে পারেনি। সুগা মঠ পরিদর্শনে যাবেন কিনা তা নিয়ে তিনিই সঠিক বিচার করবেন। 

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েববিন বলেছেন, ইয়াসুকুনি শ্রাইন দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্লাস-এ যুদ্ধাপরাধীদের সম্মান জানিয়েছে এবং আমরা জাপানি রাজনীতিবিদদের দ্বারা অনুচিত কর্মের বিরোধিতা করছি দৃঢ়তার সাথে। আমরা জাপানকে তার আগ্রাসনের ইতিহাসকে যথাযথভাবে স্বীকৃতি জানাতে এবং প্রতিফলিত করার জন্য আহ্বান জানাই। 

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এই শ্রাইনটি জাপানের ঔপনিবেশিক নিপীড়ন ও যুদ্ধে আগ্রাসনের ইতিহাসকে মহিমান্বিত করে।

ইত্তেফাক/এসএ