জরুরি টাস্ক

রফিকুল হক দাদুভাই

 

একটাই রব

ফাঁকি বাকি সব,

সবার জন্যে

           এখন জরুরি টাস্ক,

সবিনয়ে বলি,

           মাস্ক পরো ভাই, মাস্ক!

 

করোনা ঠেকাতে

হবে না একাতে,

প্রশ্নটা কোনো

           বিশেষজ্ঞেকে আস্ক,

বলবেন তিনি,

           মাস্ক পরো ভাই, মাস্ক!
 

কী যে বাজে দিন

এত উদাসীন,

অবোধ মানুষ

           ছুটছে ডন টু ডাস্ক,

চিল্লিয়ে বলি,

           মাস্ক পরো ভাই, মাস্ক!