আবারো দিনমজুরদের পাশে ক্যাটরিনা!

 বিনোদন ডেস্ক

 

তারকাদের মানবতার সেবায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর প্রবণতা অনেক আগে থেকেই রয়েছে। আর সেটা যদি কোনো দুর্যোগ বা মহামারির সময়ে হয় তাহলে তো প্রায় সবাই চেষ্টা করেন মানুষের পাশে দাঁড়াতে। করোনার এই সময়ে অনেক তারকাই শুধু নিজের পাশের মানুষের নয়, অসংখ্য সাধারণ মানুষকে সাহায্য-সহযোগিতা করেছেন। মানবিকতা দেখানোর সঙ্গে অন্যদের অনুপ্রেরণা হিসেবে কাজ করে তারকাদের এই মানবসেবা। এবার সেই তালিকায় আবারো নাম লেখালেন বলিউড তারকা ক্যাটরিনা কাইফ। যদি এর আগে অনেকবার এমন কাজে সামিল হতে দেখা গেছে তাকে। তবে এবার তিনি ডি-হাত ফাউন্ডেশন নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত হয়েছেন করোনাকালীন ক্ষতিগ্রস্ত দিনমজুরদের সাহায্যার্থে। ক্যাটরিনার কে বি বিউটি ডি-হাত ফাউন্ডেশনের সঙ্গে এক হয়ে কাজ করবে। এর আগেও ক্যাটরিনার এই সংগঠনটির সঙ্গে কাজ করেছেন। এবার তারা মহারাষ্ট্রের ভান্ডারা জেলার দিনমজুরদের খাদ্য ও স্যানিটারি সহায়তা করবে। ক্যাটরিনা বলেন, ‘বিশ্বের এই সংকটে সবচেয়ে কষ্টে আছে দিনমজুররা। একদিন আয় না হলে তাদের না খেয়ে থাকতে হয়। এই মানুষগুলোর সাহায্যার্থে যাদের সামর্থ আছে তাদের এগিয়ে আসা উচিত। আমি আমার মতো করে চেষ্টা করছি। আসুন, এই সময় সবাই সবার পাশে থাকি।’

উল্লেখ্য, সংকটময় এই সময়ে ক্যাটরিনা সাধারণ মানুষের পাশে থাকতে প্রধানমন্ত্রীর কেয়ারস ফান্ডে সহযোগিতা করার কথাও জানিয়েছেন। এছাড়া লকডাউনের সময়ে পারিবারিক সহিংসতা বাড়ার বিরুদ্ধেও এরইমধ্যে প্রতিবাদ করেছেন তিনি।