মাহবুবা ফারুক
ওই যে দূরে রোদ্দুরটা
থেমে গেছে রেললাইনে
কোথায় সরাই কিংবা একে
আটকে রাখি কোন আইনে?
ধানগাছেরা নেচে নেচে
গান ধরে সব মনে মনে,
নদীর ঢেউয়ের গলাগলি
মিতালি ঠিক ভাই ও বোনে।
বিকেলগুলো ছোট হচ্ছে
ছায়ারা সব বড়ো হয়
ছোট্টবেলার স্মৃতি ভেবে
মন আকাশে ঝড়ও হয়।