ঠাকুরগাঁও জেলা সদর মুন্সিপাড়ার ৮ নম্বর ওয়ার্ড পৌরসভার বেশিরভাগ সড়ক দুর্দশাগ্রস্ত। বিভিন্ন ওয়ার্ডের সড়ক সংস্কার করা হলেও সাত মাস পরেই চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। এসব সড়ক এখন শহরবাসীর ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে বর্ষাকালে রাস্তাটি রীতিমতো চাষযোগ্য জমিতে পরিণত হয়! বুলবুল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে যাতায়াতের একমাত্র মাধ্যম এই রাস্তা। রাস্তাটি সংস্কার করে এলাকাবাসীর দুর্ভোগ লাঘবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
মো. আজাদ হোসেন
মুন্সিপাড়া, ঠাকুরগাঁও