দৃষ্টি পালটান সমাজ পালটাবে

মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। কিন্তু মানুষকে মানুষ হিসেবে নয় বরং তার কর্ম পরিচয়ে বিবেচনা করা বা সম্মান দেওয়া প্রতিনিয়ত বেড়েই চলছে। অথবা সমাজে এমনটা সবসময় ছিল আর সেটা আমরা যত বড় হচ্ছি তত চোখে পড়ছে। যেটাই হোক না কেন তা আমাদের সমাজের জন্য কল্যাণকর নয়। প্রত্যেকেই স্রষ্টার সৃষ্টি এটা আমাদের ভুলে গেলে চলবে না। মনে রাখতে হবে সম্পদশালী মানুষ না থাকলেও চলবে কিন্তু খেটে-খাওয়া মানুষ না থাকলে সম্পদের সাম্রাজ্য গড়তে পারবেন না। তাই আমাদের প্রত্যেকের উচিত সমাজে সবার প্রতি সম্মানবোধ রেখে মিলেমিশে বাঁচা।

ডি এম বখতিয়ার

শিক্ষার্থী, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, ঢাকা