ফাতেমা বেগম
কাঠালিয়া সরকারি তফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. শাহ জালাল সিকদারের শাশুড়ি ও উপজেলার পশ্চিম ছিটকি স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মকবুল হোসেনের স্ত্রী ফাতেমা বেগম (৭৬) গতকাল বুধবার বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজেউন)। তিনি তিন ছেলে ও চার মেয়ে রেখে গেছেন। বুধবার জানাজা নামাজ শেষে উপজেলার পশ্চিম ছিটকি গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।