খন্দকার কাওছারুল মোমেন
বাংলাদেশ টিএন্ডটি বোর্ডের সাবেক কর্মকর্তা খন্দকার কাওছারুল মোমেনের চেহলাম আজ শুক্রবার। এ উপলক্ষ্যে নরসিংদীর শিবপুর থানার সৈয়দনগর মাদ্রাসা ও এতিমখানায় তার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি গত ১৩ মার্চ ঢাকার নিজ বাড়িতে মারা যান। তিনি স্ত্রী, ৩ ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। সৈয়দনগর মাদানিয়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন মোমেন।