মাশরাফির দলের সবাই ভালো মানুষ: ডি ভিলিয়ার্স

এবারের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) রংপুর রাইডার্সের হয়ে খেলছেন বর্তমান বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান এবি ডি ভিলিয়ার্স। দক্ষিণ আফ্রিকার সাবেক এ অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার নেতৃত্বাধীন দলের সঙ্গে খেলতে দারুণ উচ্ছ্বসিত বলে জানান। সেই সঙ্গে রংপুর দলের সবাইকে ভালো মানুষও বললেন। 

গতদিনের (সোমবার) ম্যাচে দুর্দান্ত এক সেঞ্চুরতে দলকে এন দেন বিশাল এক জয়। এই জয়ে রংপুরের নকআউট পর্ব প্রায় নিশ্চিত।
কিন্তু রংপুর রাইডার্সের সঙ্গে চুক্তি শেষ হওয়ায় দেশে ফিরতে হচ্ছে এই মারকুটে ব্যাটসম্যানকে। 

শেষ পর্যন্ত থাকতে না পারায় অনেকটা অতৃপ্তি স্বরে এবি বলেন, ‘আমি শেষ পর্যন্ত খেলতে পারলে খুব খুশী হতাম। আমি এই দলের হয়ে খেলাটা উপভোগ করছি। এখানকার সবাই খুব ভালো মানুষ। আমি ভাগ্যবান এ দলের হয়ে খেলতে পেরে। তারা সবাই খুব ভালো মানুষ এটা খুবই ভালো ব্যাপার।’    

তিনি আরো বলেন, ‘আগে এখানে সেখানে মাঝে মধ্যেই আমি কিছুটা অস্বস্তি বোধ করতাম, কারণ সব দলই এ ধরণের নয়। আমি এখানে খুবই আরামে আছি কেননা আমরা সবাই একই ধরণের চিন্তা করি। তাই আমি ভালো মানুষদের সঙ্গে খেলতে পেরে খুবই উপভোগ করছি।’

আরো পড়ুন: ম্যারাডোনার চেয়েও মেসি অনেক ভাল: ফার্গুসন

তবে রংপুরে শেষ পর্যন্ত খেলতে না পারার কারণ ব্যাখ্যা করেন এবি। তিনি বলেন, এটা অবশ্যই খুব জরুরী হলো আমার পরিবার ও ক্রিকেট খেলার মাঝে ভারসাম্য আনা। পরিবার আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। আর এ কারণেই আমি এভাবে শিডিউল তৈরি করেছি।

তবে আগামী বছর আরো লম্বা চুক্তি করার ইচ্ছা প্রকাশ করেন তিনি। 

ইত্তেফাক/এসআর