দুর্ঘটনায় আহত নোবেল!

 

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন দেশের আলোচিত সংগীতশিল্পী নোবেল। গত ২২ এপ্রিল রাতে তিনি এই দুর্ঘটনার শিকার হয়েছেন। এতে নোবেলের মুখ ও মাথায় বড় জখম হয়েছে। তবে কোথায় কীভাবে তিনি দুর্ঘটনার কবলে পড়েছিলেন সেই বিষয়ে কিছুই জানাননি নোবেল। তিনি জানান, একজন বয়স্ক মানুষকে বাঁচাতেই তার এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘একজন বয়স্ক লোক অসতর্কভাবে রাস্তা পার হচ্ছিলেন। তাকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার শিকার হয়েছি। তবুও মনে তৃপ্তি অনুভব করছি এই ভেবে যে, সেই মানুষটি নিরাপদ আছেন।’

নোবেলের মাথায় ১২টি ও ভ্রুতে মোট ৩০টি সেলাই দিতে হয়েছে। নিজের সেই ছবি ফেসবুকে পোস্ট করে নিজেকে রাস্তা সম্মোধন করে নোবেল লিখেছেন, ‘আসসালামু আলাইকুম। শুভ রাত্রি। সড়ক দুর্ঘটনায় রাস্তাটি গুরুতর আহত হয়েছে। রাস্তাটির জন্য দোয়া করবেন।’

তবে নানা সময় বিতর্কের জন্ম দেওয়া নোবেলের কাছ থেকে এই দুর্ঘটনার বিষয়ে সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি।