নেটফ্লিক্স
গতকাল থেকে নেটফ্লিক্স গ্রাহকরা দেখতে পাবেন মেক্সিকান সিনেমা ‘টেল মি হোয়েন’। ছবিটি নির্মাণ করেছেন গিরাডো গ্যাটিকা। ছবিটি ২০২০ সালের ডিসেম্বরে মুক্তি পেয়েছে। ছবিটির প্রধান দুটি চরিত্রে রয়েছেন জিমেনা রমো ও জিসাস জাভালা।
অ্যামাজন প্রাইম
দ্য আর্টিস্ট :২০১২ সালে মুক্তিপ্রাপ্ত একাধিক ক্যাটাগরিতে অস্কার জেতা ছবি দ্য আর্টিস্ট অ্যামাজন প্রাইম গ্রাহকদের জন্য মুক্তি পাবে ২৬ এপ্রিল। এই ছবিটি নির্মাণ করেছেন মাইকেল হাজানাভিসিয়াস। ছবিটি ৬টি ক্যাটাগরিতে অস্কার মনোনীত হয়ে ৩টি ক্যাটাগরিতে অস্কার জেতে।