স্টাফ রিপোর্টার, রংপুর
রংপুরে বোরোখেতে ব্লাস্ট রোগ দেখা দিয়েছে। এতে পাকা ধানের শিষগুলো চিটা হয়ে যাচ্ছে। রংপুরের পীরগাছা উপজেলার কান্দি কাবিলাপাড়া এলাকার কৃষক রুহুল আমিন জানান, তার ২৮ শতক জমির ধান নেক ব্লাস্ট রোগে চিটা হয়ে গেছে। এখান থেকে এক মণ ধানও মিলবে না। নিজপাড়া গ্রামের কৃষক মহব্বত মিয়া বলেন, জমির ধানের শিষ সাদা হয়ে যাচ্ছে। ওষুধ প্রয়োগ করেও কাজ হচ্ছে না। রংপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ওবায়দুর রহমান মন্ডল বলেন, জেলায় বিভিন্ন এলাকায় বিচ্ছিন্নভাবে কিছু জমিতে নেক ব্লাস্টের আক্রমণ হয়েছে।