নেত্রকোনা প্রতিনিধি
নেত্রকোনা পৌর এলাকার ৩ নম্বর ওয়ার্ডের পশ্চিম মঈনপুর এলাকা দিয়ে প্রবাহিত ধলাই নদীর ওপর পাকা সেতু নির্মাণ হয়নি। ফলে এই নদীর ওপর নির্মিত বাঁশের সাঁকো দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছেন স্থানীয়রা। পশ্চিম মঈনপুর এলাকার বাসিন্দা মুক্তিযোদ্ধা সাজ্জাদুর রহমান এবং আব্দুল বারেক বলেন, সেতুর অভাবে বর্ষাকালে জীবনের ঝুঁকি নিয়ে সাঁকো পারাপার হতে হয়। এ ব্যাপারে ৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শামীম রেজা খান সরল বলেন, অতি দ্রুতই ধলাই নদীর ওপর পাকা সেতু নির্মাণ করা হবে। পৌর মেয়র আলহাজ্ব নজরুল ইসলাম খান বলেন, এবছরই সেতু নির্মাণে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে।