গঙ্গাচড়া (রংপুর) সংবাদদাতা
জমি জটিলতা ও বরাদ্দ না থাকায় গঙ্গাচড়ায় মানস নদের খননকাজ অনিশ্চিত হয়ে পড়েছে। জানা যায়, ২০১৮-১৯ অর্থবছরে মানস নদের ১৫ কিলোমিটার অংশের খনন কাজের উদ্বোধন করা হয়; যা দুই অর্থবছরে শেষ করার কথা ছিল। লক্ষ্মীটারী ইউপি চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বলেন, জমি জটিলতায় তার ইউনিয়নের ২ কিলোমিটার অংশের খনন কাজ বন্ধ রয়েছে। একই কথা বলেন গজঘণ্টা ইউপি চেয়ারম্যান আজিজুল ইসলাম। এ বিষয়ে রংপুর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আহসান হাবিব বলেন, জমি জটিলতার কারণে মানাস নদের খননকাজ শেষ করা সম্ভব হয়নি।