ভিডিও গেমে আসক্ত হচ্ছে বাঘার শিক্ষার্থীরা

বাঘা (রাজশাহী) সংবাদদাতা

মহামারি করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী বন্ধ রয়েছে সব শিক্ষাপ্রতিষ্ঠান। এতে মাদকসহ ভিডিও গেমসে আসক্ত হয়ে পড়ছে বাঘার স্কুল-কলেজগামী অসংখ্য শিক্ষার্থী। সচেতন মহলের অভিমত খেলাধুলার মাঠ না থাকা ও স্মার্টফোন সহজলভ্য হওয়ার সঙ্গে সঙ্গে পারিবারিকভাবে মনিটরিং না করাই এর জন্য দায়ী। এ বিষয়ে বাঘা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কাশেম বলেন, শিক্ষার্থীরা বর্তমানে ফ্রি ফায়ার নামক গেমটিতে খুব বেশি আসক্ত হয়ে পড়েছে। আবার অনেকেই মাদকে আসক্ত হচ্ছে বলে লোকমুখে খবর পাচ্ছি। এজন্য সামাজিকভাবে জনসচেতনতার পাশাপাশি পারিবারিকভাবে নজরদারি বাড়াতে হবে।