বাগমারা (রাজশাহী) সংবাদদাতা
বাগমারায় থামছে না ফসলি জমিতে পুকুর খনন। এসব পুকুর খননের বিরুদ্ধে অভিযান পরিচালিত হলেও এলাকাভিত্তিক সিন্ডিকেট ফসলি জমিতে পুকুর খনন চালিয়েই যাচ্ছে। আর এসব মাটি যাচ্ছে স্থানীয় ইটভাটাগুলোতে। এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রাজিবুর রহমান জানান, গত বার বাগমারায় বন্যায় যে ভয়াবহ রূপ এলাকাবাসী দেখেছে তা এই যত্রতত্র পুকুর খননের কারণেই ঘটেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ বলেন, এভাবে আর পুকুর খনন করতে দেওয়া হবে না। পুকুর খনন বন্ধে প্রতিটি এলাকায় আমাদের সোর্স নিয়োগ করা আছে। পুকুর খননকারীদের কঠোর হস্তে দমন করা হবে।