আমতলী (বরগুনা) সংবাদদাতা
আমতলীতে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে প্রীতিলতা (৩০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার পাতাকাটা গ্রামে এ ঘটনা ঘটে। সে ঐ গ্রামের বিপ্লব রায়ের স্ত্রী। জানা গেছে, প্রীতিলতা মাল্টিপ্লাগ থেকে ভিটির বিদ্যুত্ সংযোগ দেয়। এ সময় মাল্টিপ্লাগ থেকে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে সে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে আমতলী উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিত্সক মোসা. মার্জিয়া আক্তার তাকে মৃত ঘোষণা করেন। আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিত্সক মোসা. মার্জিয়া আক্তার এ তথ্য নিশ্চিত করেন।