বগুড়ায় দুই সেমাই কারখানাকে জরিমানা

স্টাফ রিপোর্টার, বগুড়া

বগুড়ার কাহালু উপজেলার শেখাহার এলাকায় শুক্রবার দুপুরে দুটি লাচ্ছা সেমাই কারখানায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই তৈরির অভিযোগে ৭৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পাপিয়া সুলতানা ও মো. আশরাফুর রহমান।