রাজশাহীতে ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার

হেলপার আটক

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহী মহানগরীতে পাথর বোঝাই ট্রাক থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। এ সময় হেলপার মিলন আলীকে আটক করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে মহানগরীর সিটি হার্ট এলাকায় ট্রাক থেকে ফেনসিডিল উদ্ধার করা হয়। আটক হেলপার চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার বাঘারপাড়া গ্রামের আতাউর রহমানের ছেলে। রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার আরেফিন জুয়েল জানান, চালক পালিয়ে যেতে পারলেও হেলপারকে আটক করা হয়। পরে তার দেওয়া তথ্য মতে ট্রাকের পেছনের পাথরের মধ্যে থেকে ৩০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। হেলপার ও চালকের বিরুদ্ধে নগরীর শাহ্ মখদুম থানায় মামলা হয়েছে।