বাজিতপুরে ছুরিকাঘাতে যুবক খুন

বাজিতপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

বাজিতপুর উপজেলায় বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক যুবক খুন হয়েছে। হিলচিয়া ইউনিয়নের জৈনতপুর গ্রামে গরুর শিং ভাঙাকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে। নিহত সোহেল মিয়া ঐ গ্রামের মো. আফিলুদ্দীনের ছেলে। এ ব্যাপারে শুক্রবার বাজিতপুর থানাপুলিশ আবুল মিয়া নামের একজনকে গ্রেফতার করেছে। নিহত সোহেলের ছোট ভাই আকরাম মিয়া বাজিতপুর থানায় মামলা দায়ের করেছেন।  বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম জানান, খুনের ঘটনায় আবুল মিয়া নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। সোহেল মিয়ার লাশ ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে।