মদনে ধর্ষণের শিকার কিশোরী অন্তঃসত্ত্বা

থানায় মামলা দায়ের

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনার মদন উপজেলায় এক কিশোরী (১৩) ধর্ষণের শিকার হয়ে অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এই ঘটনায় বৃহস্পতিবার রাতে মদন থানায় মামলা হয়েছে। ধর্ষণের শিকার মেয়েটির মা বাদী হয়ে উপজেলার দেওয়ারপাড়া গ্রামের হাছেন আলীর ছেলে আজিজুল ও তার স্ত্রী জরিনা আক্তারকে আসামি করে মামলা দায়ের করেছেন। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য শুক্রবার নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। মদন থানার ওসি ফেরদৌস আলম বলেন, ধর্ষণে কিশোরী অন্তঃসত্ত্বা  হওয়ায় তার মা বাদী হয়ে দুই জনকে আসামি করে বৃহস্পতিবার রাতে থানায় মামলা করেছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আসামি গ্রেফতারের জোর চেষ্টা চলছে।