জামালপুরে হত্যা মামলার পলাতক ছয় আসামি গ্রেফতার

জামালপুর প্রতিনিধি

শিক্ষার্থী ঋতু আক্তার (১৪) হত্যা মামলার পলাতক ছয় আসামিকে জামালপুর পৌর শহরের ছনটিয়া এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১৪ সদস্যরা। বৃহস্পতিবার গভীর রাতে তাদের গ্রেফতার করা হয়।  জানা যায়, চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি জামালপুর সদর থানায় দায়ের হওয়া ঋতু আক্তার হত্যা মামলার ২০ আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। বর্তমানে মামলাটি জামালপুর সিআইডিতে তদন্তাধীন রয়েছে।  গ্রেফতারকৃতদের সিআইডি জামালপুরের কাছে সোপর্দ করেছে র্যাব-১৪। মামলার বাকি আসামিরা এখনো পলাতক রয়েছে বলে জানান র্যাব কমান্ডার এমএম সবুজ রানা।