অবৈধভাবে বালু উত্তোলন
জামালপুর প্রতিনিধি
জামালপুরের ইসলামপুর উপজেলায় পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে ড্রেজার মেশিন বসিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ নতুনপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন ইসলামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম মাজহারুল ইসলাম জানান, পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ নতুনপাড়া এলাকার ব্রহ্মপুত্র নদী থেকে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজার মেশিন দিয়ে দীর্ঘদিন ধরে বিপ্লব নামের এক ব্যক্তি অবৈধভাবে বালু উত্তোলন করে তা বিক্রি করে আসছিল। খবর পেয়ে ভ্রাম্যমাণ আদালত সেখানে আকস্মিকভাবে অভিযান পরিচালনা করি। অভিযানে শ্যালো ইঞ্জিনচালিত ড্রেজারের মেশিন আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। তিনি আরো জানান, বালু উত্তোলনকারী কাউকে আটক করা সম্ভব হয়নি।