কুমিল্লায় পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লায় শুক্রবার ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের টিম অভিযান পরিচালনা করে পাঁচ প্রতিষ্ঠানকে জরিমানা করেছে। নগরীর টমছমব্রিজ ও কুমিল্লা মেডিক্যাল কলেজ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।  

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কুমিল্লা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আছাদুুল ইসলাম জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুত, অবহেলা করে সেবাগ্রহীতার স্বাস্থ্যহানি ঘটানো, সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা এবং মেয়াদ উত্তীর্ণ ওষুধ বিক্রি ও সংরক্ষণের মতো ভোক্তা অধিকার বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত থাকার অভিযোগে পাঁচটি প্রতিষ্ঠানকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।