স্কুলছাত্রীকে ধর্ষণ ও ভিডিও ধারণের অপরাধে যুবক গ্রেফতার

পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা

পাঁচবিবিতে স্কুলছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ ও ভিডিও মোবাইলে ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমসহ মেসেঞ্জারে ছড়িয়ে দেওয়ার অপরাধে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকালে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার মনিরুল দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার চৌড়িয়া গ্রামের আবু তাহেরের ছেলে।

মামলার বিবরণে জানা গেছে, উপজেলায় নানাবাড়িতে থেকে স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ালেখা করে ঐ ছাত্রী। একই গ্রামে মনিরুলের দুলাভাইয়ের বাড়ি। ঐ ছাত্রীকে প্রেমের ফাঁদে ফেলে ২০২০ সালের ২৬ নভেম্বর বাড়িতে ডেকে নিয়ে ধর্ষণ এবং তার ভিডিও ধারণ করে মনিরুল। পরবর্তীতে তা বন্ধু-বান্ধবসহ বিভিন্ন জনকে মেসেঞ্জারে পাঠিয়ে দেয় ।

পাঁচবিবি থানার ওসি পলাশ চন্দ্র দেব জানান, মেয়েটির বাবা বাদী হয়ে ধর্ষণ ও ডিজিটাল নিরাপত্তা আইনে দুটি মামলা করেছেন। পুলিশ মনিরুলকে গ্রেফতার করেছে। মেয়েটিকে ডাক্তারি পরীক্ষার জন্য রবিবার জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে পাঠানো হবে।