ভোলায় ১৪ দিন পর মিলল গলাকাটা দুই লাশের মস্তক

ভোলা (দক্ষিণ) প্রতিনিধি

ভোলায় একটি বাগান থেকে মস্তকবিহীন দুই লাশ উদ্ধারের ১৪ দিন পর মিলল সেই দুই মস্তক। বৃহস্পতিবার বিকালে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আসলামপুর গ্রামে ফরাজিবাড়ীর একটি সেপটিক ট্যাংকি থেকে ঐ দুই মস্তক উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মনির হোসেন মিয়া। তিনি আরো জানান, এ ঘটনায় সাত জনকে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে। লাশের এখনো কোনো পরিচয় মিলেনি।