স্পোর্টস ডেস্ক
শুক্রবার ক্রিকেট অস্ট্রেলিয়া ২০২০-২১ মৌসুমের কেন্দ্রীয় চুক্তি প্রকাশ করেছে, চুক্তিতে চমক হচ্ছে এ বছর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া অলরাউন্ডার ক্যামেরুন গ্রিন।
অস্ট্রেলিয়ার ক্রিকেটে অনেক সম্ভাবনা নিয়ে আসা আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখে গ্রিন গত ডিসেম্বর-জানুয়ারিতে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলেছেন। চার ম্যাচের সবকটি খেলে ২৩৬ রান করেন। এছাড়া এবার শেফিল্ড শিল্ডে তার পারফরম্যান্স ছিল তাক লাগানো। ৮ ম্যাচে ৭৬.৮৩ গড়ে রান করেন আসরের সর্বোচ্চ ৯২২।
গত মৌসুমের কেন্দ্রীয় চুক্তিতে খেলোয়াড় সংখ্যা ২০ থাকলেও এবার স্কোয়াডে থাকছে ১৭ জন খেলোয়াড়। শেষ মৌসুমের চুক্তি থেকে বাদ পড়েছেন চার জন। তারা হলেন ট্রাভিস হেড, ম্যাথু ওয়েড, জো বার্নস এবং মিচেল মার্শ
চুক্তিতে থাকা খেলোয়াড়েরা বিভিন্ন মানদণ্ড অনুয়ায়ী পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে। সর্বনিম্ন ৩ লাখ ডলার এবং গড়ে ৮ লাখ ডলার করে পারিশ্রমিক পাবেন। ক্রিকেট অস্ট্রেলিয়ার রাজস্ব থেকেও তারা আয় পাবেন।
চুক্তিতে আছেন যারা
অ্যাস্টন অ্যাগার, অ্যালেক্স কেয়ারি, প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চ, ক্যামেরন গ্রিন, জশ হেইজেলউড, মার্নাস লাবুশেন, নাথান লায়ন, গ্লেন ম্যাক্সওয়েল, টিম পেইন, জেমস প্যাটিনসন, জাই রিচার্ডসন, কেন রিচার্ডসন, স্টিভ স্মিথ, মিচেল স্টার্ক, ডেভিড ওয়ার্নার, অ্যাডাম জ্যাম্পা।