চাঁদপুর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, চাঁদপুর মহকুমা দক্ষিণ অঞ্চলীয় বিএলএফ কমান্ডার ও জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বীর মুুুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আবদুল মমিন খান মাখন (৮১) বৃহস্পতিবার ঢাকায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বৃহস্পতিবার চাঁদপুর হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠের চিশতিয়া জামে মসজিদের সামনে মমিন খানের জানাজা অনুষ্ঠিত হয়। এ সময় তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। পরে তার গ্রামের বাড়ি পুরানবাজার রঘুনাথপুরে পারিবারিক কবরস্থানে বাবা-মায়ের পাশে চিরনিদ্রায় শায়িত করা হয়।