মুন্সীগঞ্জে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় খতমে নবুওয়াত আন্দোলন বাংলাদেশের আমীর ও হেফাজত নেতা মুফতি নূর হোসাইন নূরানীকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার রাত ১১টার দিকে সদর উপজেলার মুন্সীরহাট এলাকার একটি মাদ্রাসা থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। ভাঙচুর ও অগ্নিসংযোগে নূর হোসাইন নূরানীর সম্পৃক্ততার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে।
সদর থানার ওসি (তদন্ত) রাজিব খান জানান, সিরাজদিখান উপজেলায় হেফাজত ইসলামের ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় শুক্রবার নূর হোসাইনকে আদালতে পাঠানো হয়েছে। সম্প্রতি জেলার সিরাজদিখান উপজেলায় হেফাজত ইসলামের আন্দোলনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। ঐ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করা হয়েছিল।