আজ ইত্তেফাক ‘টুনাইট শো’তে থাকছেন সজল

দেশের জনপ্রিয় মডেল ও অভিনেতা আব্দুন নূর সজল। উপহার দিয়েছেন বহু জনপ্রিয় নাটক। সম্প্রতি তিনি দেখা দিয়েছেন ভিন্নরূপে। খলনায়ক হিসেবে পর্দায় দেখা মিলেছে সজলের। ৮ এপ্রিল দেশীয় ওটিটি প্লাটফর্ম বিঞ্জে মুক্তি পাওয়া ‘ব্যাচ ২০০৩’ সিনেমায় ভিলেন চরিত্রে অভিনয় করেছেন তিনি। চলচ্চিত্রটি মুক্তি পাওয়ার পর দর্শক মহলে ব্যাপক সাড়া ফেলেছে সজলের দুর্দান্ত অভিনয়। 

আজ শনিবার রাত ৮টায় ইত্তেফাক অনলাইনের নিয়মিত আয়োজন ‘টুনাইট শো’-এ আসছেন সজল। এসময় নতুন চরিত্রে অভিনয়সহ জীবনের অজনা নানান বিষয় শেয়ার করবেন তিনি।

ইত্তেফাক অনলাইন ইনচার্জ জনি হকের সঞ্চালনায় রাত ৮টায় ইত্তেফাকের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে একসঙ্গে সরাসরি দেখা যাবে অনুষ্ঠানটি। সজলের কাছে কিছু জানতে চাইলে লিখতে পারেন মন্তব্যের ঘরে।

ইত্তেফাক/বিএএফ