মো. শহিদুল ইসলাম, সিনিয়র শিক্ষক
বাংলাদেশের ঐতিহাসিক গুরুত্বপূর্ণ স্থান
প্রশ্ন: বাংলাদেশের প্রাচীন শহর কোনটি?
উ:পুণ্ড্রবর্ধন। (বর্তমানে মহাস্থানগড়)
প্রশ্ন:মহাস্থানগড় কোথায় অবস্থিত? উ: বগুড়া।
প্রশ্ন:খোদার পাথর ভিটা কোথায় অবস্থিত?
উ:মহাস্থানগড়।
প্রশ্ন:বৈরাগীর ভিটা কোথায় অবস্থিত? উ: মহাস্থানগড়।
প্রশ্ন:বৈরাগীর চালা কোথায় অবস্থিত? উ:গাজীপুর।
প্রশ্ন:আনন্দ রাজার দীঘি কোথায় অবস্থিত?
উ:কুমিল্লার ময়নামতিতে।
প্রশ্ন:রামুমন্দির কোথায় অবস্থিত? উ:কক্সবাজারের রামু থানায়।
প্রশ্ন:উত্তরা গণভবন কোথায়? উ:নাটোর।
প্রশ্ন:কান্তজির মন্দির কোথায় অবস্থিত? উ:দিনাজপুর।
প্রশ্ন:বাঘা জামে মসজিদ কোথায় অবস্থিত?
উ:রাজশাহী।
প্রশ্ন:পানামনগর কোথায় অবস্থিত? উ:সোনারগাঁয়ে।
প্রশ্ন:আফগান দুর্গ কোথায় অবস্থিত? উ:ঢাকা কেন্দ্রীয় কারাগারের মধ্যে।
প্রশ্ন:আহসান মঞ্জিল কে নির্মাণ করেন? উ:নবাব আব্দুল গনি।
প্রশ্ন:মহাস্থানগড়ের কোন যুগের শিলালিপি পাওয়া গেছে?
উ:মৌর্য যুগের।
প্রশ্ন:সোমপুর বিহার কোথায় অবস্থিত? উ:নওগাঁ জেলার পাহাড়পুরে।
প্রশ্ন:পাহাড়পুরের বৌদ্ধ বিহারটি কী নামে পরিচিত?
উ:সোমপুর বিহার।
প্রশ্ন:সোমপুর বিহার কে তৈরি করেন? উ:শ্রী ধর্মপাল দেব।
প্রশ্ন:সত্যপীরের ভিটা কোথায় অবস্থিত?
উ:নওগাঁ জেলার সোমপুর বিহারে।
প্রশ্ন:শালবন বিহার কোথায় অবস্থিত? উ:কুমিল্লা জেলার ময়নামতিতে।
প্রশ্ন:শালবন বিহার কে তৈরি করেন? উ:রাজাধিরাজ ভবদেব।
প্রশ্ন:আনন্দ বিহার কোথায় অবস্থিত? উ:কুমিল্লা জেলার লালমাই পাহাড়ে।
প্রশ্ন:আনন্দ বিহার কে তৈরি করেন? উ:রাজা আনন্দ দেব।
প্রশ্ন:বাংলাদেশের সবচেয়ে প্রাচীন বৌদ্ধ বিহার কোনটি?
উ:সীতাকোট বিহার।
প্রশ্ন:সীতাকোট বিহার কোথায় অবস্থিত?
উ:দিনাজপুর।
প্রশ্ন:সোনারগাঁও কোন আমলে বাংলাদেশের রাজধানী ছিল?
উ:মূঘল আমলে।
প্রশ্ন:বাংলার রাজধানী সোনারগাঁও কে স্থাপন করেন? উ:ঈশা খাঁ।
প্রশ্ন:সোনারগাঁও কার নামানুসারে নামকরণ হয়েছে?
উ:ঈশা খাঁর স্ত্রী সোনা বিবির নামে।
প্রশ্ন:সোনারগাঁও এর পূর্বে বাংলার রাজধানী কোথায় ছিল?
উ:মহাস্থানগড়।
প্রশ্ন:পাঁচ বিবির মাজার কোথায় অবস্থিত?
উ:সোনারগাঁও।
প্রশ্ন:বাংলাদেশের একমাত্র লোকশিল্প যাদুঘরটি কোথায় অবস্থিত?
উ:সোনারগাঁও।
প্রশ্ন:সোনারগাঁও এর পূর্ব নাম কী? উ:সুবর্ণ গ্রাম।
প্রশ্ন:ঢাকায় সর্বপ্রথম বাংলার রাজধানী হয়?
উ:১৬১০ সালে।
প্রশ্ন:বাংলার রাজধানী রাজস্থান থেকে ঢাকায় স্থানান্তর করেন কে?
উ:সুবেদার ইসলাম খান।