গণিতের প্রাথমিক বিষয়ের আলোচনা

জ্যোতিষ চন্দ্র রায়, সিনিয়র শিক্ষক

তালুক শাখাতী উচ্চ বিদ্যালয়

কালীগঞ্জ

ুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি তোমাদের সাথে ষষ্ঠ থেকে দশম শ্রেণির গণিত-এর একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো। তোমরা মনোযোগ দিয়ে বিষয়গুলো লক্ষ করো।

প্রশ্ন:ক্যালকুলাসের আদি ধারণা দেন কে?

= নিউটন।

প্রশ্ন:সংখ্যাতত্ত্বের জনক কে?

 = পিথাগোরাস।

প্রশ্ন:জ্যামিতির জনক কে?

=  ইউক্লিড।

প্রশ্ন:রোমান M প্রতীকের অর্থ কী?

= ১০০০.সংখ্যা পদ্ধতি।

প্রশ্ন:শূন্য সংখ্যার আদি ধারণ কাদের?

= ভারতীয়।

প্রশ্ন:৬ অংকের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যার পার্থক্য কত?

= ৮৯৯৯৯৯। (৯৯৯৯৯৯-১০০০০০)

প্রশ্ন:একটি সংখ্যার শতক, দশক ও একক স্থানীয় অংক যথাক্রমে p, q, r সংখ্যাটি কত?

= 100p+10q+r

প্রশ্ন:১, ২ ও ৩ দ্বারা গঠিত ৩ অংকের যতটি সংখ্যা লেখা যায় তাদের সমষ্টি কত?

= ১৩৩২।

প্রশ্ন:দুই অংকবিশিষ্ট একটি সংখ্যাকে অংকদ্বয়ের গুণফল দ্বারা ভাগ করলে ভাগফল হয় ৩। সংখ্যাটির সাথে ১৮ যোগ করলে অঙ্কদ্বয় স্থান বিনিময় করে। সংখ্যাটি কত?

= ২৪। [একক স্থানীয় মান-x , দশক স্থানীয় মান-y সংখ্যাটি 10x+y ধরে করতে হবে]

প্রশ্ন:৭২ সংখ্যাটির মোট ভাজক আছে কয়টি?

= ১২টি। [যে কোন সংখ্যার ল.সা.গু করে সূচকে পরিণত করতে হয়]

প্রশ্ন:যদি n এবং p দুটি অযুগ্ম সংখ্যা হয়, তবে যুগ্ম, সংখ্যা?

= n+p. [দুইটি অযুগ্ম সংখ্যার যোগফলই যুগ্ম সংখ্যা]

প্রশ্ন:১ থেকে ৩০ পর্যন্ত কয়টি মৌলিক সংখ্যা আছে?

= ১০টি। [যে সংখ্যাকে ঐ সংখ্যা বা ১ ব্যতিত ভাগ করা যায় না]

    সংখ্যাটি কি সংখ্যা?

= অমুলদ । [পূর্ণবর্গ নয় এমন যে কোনো সংখ্যাই অমুলদ সংখ্যা] আন্তর্জাতিক গণনা পদ্ধতি

প্রশ্ন:৯ কোটিতে কত মিলিয়ন হয়?

= ৯০ মিলিয়ন। [১০ মিলিয়নে ১ কোটি]

প্রশ্ন:১ ট্রিলিয়ন কত কোটি ?

= ১ লক্ষ কোটি। ১০৫x১০৭ .

প্রশ্ন:বিবিয়ানা গ্যাস ফিল্ডে ১০ ট্রিলিয়ন ঘনফুট গ্যাস মজুদ আছে। প্রতি বছর ১ লক্ষ মিলিয়ন ঘনফুট হারে উত্তোলন করা হলে কত বছরে এই ফিল্ড নিঃশেষ হবে?

= ১০০ বছরে। [১০ ট্রিলিয়ন =১০০ লক্ষ মিলিয়ন] পরিমাপ ও একক সম্পর্কে

প্রশ্ন:আন্তর্জাতিক একক পদ্ধতি চালু হয় কত সালে?

= ১৯৬০ সালে।

প্রশ্ন:১ কিমি সমান কত মাইল?

= ০.৬২ মাইল।

প্রশ্ন:১ নটিক্যাল মাইলে কত মিটার?

= ১১৮৫৩.২৮ মিটার।

প্রশ্ন:সমুদ্রের পানির গভীরতা মাপার একক?

=  ফ্যাদম।

প্রশ্ন:১.৫ ইঞ্চি ১ ফুটের কত অংশ?

= ১/৮ অংশ।

প্রশ্ন:৩৩২ গজ ১ মাইলের কত অংশ?

= ১/৫ অংশ। [যেখানে ১ মাইল = ১৭৬০ গজ। ক্ষেত্র সম্পর্কিত

প্রশ্ন:একবর্গ কিলোমিটার কত একর?

= ২৪৭ একর।

প্রশ্ন:একটি জমির পরিমাণ ৫ কাঠা হলে, তা কত বর্গফুট হবে?

= ৩৬০০ বর্গফুট।

প্রশ্ন:একবর্গ ইঞ্চিতে কত বর্গ সেন্টিমিটার?

=  ৬.৪৫ সেন্টিমিটার। আয়তন সম্পর্কিত

প্রশ্ন:১ ঘনমিটার = কত লিটার?

= ১০০০ লিটার।

প্রশ্ন:৩ লিটার পানির ওজন কত?

= ৩ কেজি।

প্রশ্ন:এক গ্যালনে কয় লিটার ?

= ৪.৫৫ লিটার। ভর সম্পর্কিত

প্রশ্ন:১ সের সমান কত কেজি?

= ০.৯৩ কেজি।

প্রশ্ন:১ মণে কত কেজি?

= ৩৭.৩২ কেজি।

প্রশ্ন:১ টনে কত কেজি?

= ১০০০ কেজি।