চীনের বদলে ভারতের নয়ডায় তৈরি হতে চলেছে স্যামসাংয়ের কারখানা। দক্ষিণ কোরিয়ার টেক জায়ান্ট স্যামসাং তাদের মোবাইল ও ডিসপ্লে তৈরির কারখানা চীন থেকে সরিয়ে ভারতে আনতে আগ্রহী হয়েছে। উত্তরপ্রদেশের নয়ডার সরকার থেকে পাওয়া তথ্য অনুযায়ী এই সংস্থা রাজ্যে প্রায় ৪ হাজার ৮২৫ কোটি টাকা বিনিয়োগ করবে। ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কর্মসংস্থানের সুযোগ অনেকটাই বাড়বে বলে আশা করছেন অনেকে। অত্যাধুনিক মানের এই কারখানায় প্রত্যক্ষভাবে ৫০১ জনের কর্মসংস্থানের সুযোগ রয়েছে।
নয়ডায় স্যামসাংয়ের একটি ম্যানুফ্যাকচারিং ইউনিট রয়েছে। ২০১৮ সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সেটির উদ্বোধন করেছিলেন। তবে শুধু স্যামসাং নয় দক্ষিণ কোরিয়ার গেমিং জায়ান্ট পাবজি কর্পোরেশনও ভারতে বিনিয়োগের জন্য আগ্রহ প্রকাশ করেছে।