রানা প্লাজা ধসের আট বছর পূর্তিতে গতকাল পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর নিহত শ্রমিকদের স্মরণ করেছে। রাজধানীর জুরাইন কবরস্থানে রানা প্লাজা দুর্ঘটনায় নিহত শ্রমিকদের স্মরণে শোকর্যালি, কবর জিয়ারত ও শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়। বিজিএমইএর সদ্য নির্বাচিত সভাপতি ফারুক হাসানের নেতৃত্বে সংগঠনটির পরিচালনা পর্ষদের প্রতিনিধিরা জুরাইন কবরস্থানে নিহতদের কবর জিয়ারত ও রুহের মাগফিরাত কামনায় মোনাজাত করেন। —প্রেস বিজ্ঞপ্তি