মাগুরা প্রতিনিধি
মাগুরা সদর উপজেলার বেলনগর গ্রামে শনিবার সকালে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মিজান সর্দার নামের এক কৃষক মারা গেছেন। তিনি বেলনগর গ্রামের ওলিয়ার রহমানের ছেলে। স্থানীয় একটি ইটভাটার পড়ে থাকা বৈদ্যুতিক তারে জড়িয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে স্থানীয়রা জানান। মাগুরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) জয়নাল আবেদিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।