নিয়োগ বিজ্ঞপ্তি

নিয়োগ বিজ্ঞপ্তি: নাসরিন ওয়াজেদ মহিলা ডিগ্রি কলেজে সরকারি ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিধি মোতাবেক সৃষ্টপদে ল্যাব সহকারী-২য় পদার্থ ও রসায়ন ৩য় পদে একজন করে লোক নিয়োগ করা হবে। ল্যাব সহকারী পদার্থ ও রসায়ন পদে বিজ্ঞান বিভাগে এসএসসি/ সমমান ২য় বিভাগ। সকল পদে যোগ্যতা সম্পন্ন আগ্রহী প্রার্থীগণকে ৫০০/- টাকার ব্যাংক ড্রাফট সোনালী ব্যাংক জামতৈল, কামারখন্দ, সিরাজগঞ্জ শাখার অনুকূলে প্রয়োজনীয় কাগজপত্র ও মার্কসিটসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করতে হবে। উল্লেখ্য যে, পূর্বে আবেদনকারীদের পুনরায় আবেদন করার প্রয়োজন নাই। -অধ্যক্ষ।    সিকে-৪৬৯

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারি বিধি মোতাবেক সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার জামতৈল ধোপাকান্দি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জন্য জনবল কাঠামো ও এমপিও নীতিমালা/২০২১ অনুযায়ী শূন্যপদে ১ জন পরিচ্ছন্নতাকর্মী এবং সৃষ্ট পদে ১ জন কম্পিউটার ল্যাব অপারেটর ও ১ জন নৈশপ্রহরী আবশ্যক। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে পরিচ্ছন্নতাকর্মী ও নৈশপ্রহরীর ক্ষেত্রে ৫০০/- টাকা এবং কম্পিউটার ল্যাব অপারেটরের ক্ষেত্রে ১০০০/- টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফট, শিক্ষাগত যোগ্যতা সনদের সত্যায়িত অনুলিপি ২ কপি পাসপার্টে সাইজের ছবিসহ প্রধান শিক্ষক বরাবর আবেদন করতে হবে। -প্রধান শিক্ষক।               সিকে-৪৭০

নিয়োগ বিজ্ঞপ্তি: সরকারী বিধিমোতাবেক ধুকুরিয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসা, ডাকঘর-ধুকুরিয়া, উপজেলা-বেলকুচি, সিরাজগঞ্জের জন্য সৃষ্টপদে একজন সহকারী গ্রন্থাগারিক/ক্যাটালগার আবশ্যক। আগ্রহী প্রার্থীদের বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ দিনের মধ্যে অগ্রণী ব্যাংক বেলকুচি শাখার হিসাব নং-০২০০০০৯০৮৭১৮০ অনুকূলে ৭০০/- টাকার ব্যাংকড্রাফট (অফেরতযোগ্য) ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সুপার বরাবর আবেদন করুন।        সিকে-৪৭১