স্পোর্টস রিপোর্টার
বাফুফে জানিয়েছিল আগামী ৩০ এপ্রিল থেকে প্রিমিয়ার ফুটবল লিগের ফিরতি পর্বের খেলা শুরু হবে। কিন্তু এই তারিখে খেলা শুরু হলে লিগের চার ক্লাব খেলতে পারবে না বলে বাফুফেকে জানিয়েছে এদের মধ্যে তিন ক্লাব চিঠি দিয়েছে। উত্তরা বারািধারা ক্লাব এখনো চিঠি দেয়নি। মুক্তিযোদ্ধা, ব্রাদার্স এবং আরামবাগ চিঠি দিয়েছে। গতকাল বাফুফে জানিয়েছে তারাও চিঠি পেয়েছে। তিন ক্লাবের চিঠিতে উল্লেখ করা হয়েছে ৩০ এপ্রিল লিগ শুরু না করে এক সপ্তাহ লিগটা যেন পেছানো হয়।’ তিন ক্লাবের এই আবেদন গ্রহণ করা হবে কি না, তা নিশ্চিত না। তবে তিন ক্লাবের চিঠি লিগ কমিটিতে পাঠিয়ে দেওয়া হবে। সেখানেই সিদ্ধান্ত হবে। আরেকটি সূত্রের খবর হচ্ছে—তিন ক্লাবের কারণে খেলা এক সপ্তাহ পেছাতে পারবে না লিগ কমিটি। তাদের মানিয়ে নিয়ে মাঠে নামার জন্য অনুরোধ করা হচ্ছে। লিগে খেলছে ১৩ দল। এর মধ্যে তিন ক্লাবের জন্য লিগের খেলা আরো সপ্তাহ দেরি করলে খরচ আরো বেড়ে যাবে আর সবচেয়ে বড় কথা হচ্ছে বসুন্ধরা এবং আবাহনী এএফসি কাপের খেলা রয়েছে। তাদের খেলা পেছানোর সুযোগ নেই।
আপত্তি আছে চার ক্লাবের। কারণ এই চার ক্লাব লিগের প্রথম পর্বে পয়েন্ট তালিকায় সবচেয়ে নিচে অবস্থান করছে। রেলিগেশন হতে বাঁচার লড়াই করছে।
বাফুফে যখন বলে ছিল তারা লকডাউনের পর এক সপ্তাহ সময় দেবে প্রস্তুতি নেওয়ার জন্য। সে কথা রাখেনি বাফুফে। ২৮ এপ্রিল লকডাউন শেষ হলে এক সপ্তাহ পর লিগ শুরু করা যায় এমন কথা ব্রাদার্স, মুক্তিযোদ্ধা, আরামবাগ এবং উত্তর বারিধারা ক্লাবের। এই ক্লাবগুলো লিগ কমিটিতে আপত্তি জানিয়ে বলেছিল ৩০ এপ্রিল লিগ শুরু হলে খেলতে পারবে না। কিন্তু বড় কিছু ক্লাব ঐ তারিখেই খেলা শুরু করার পক্ষে জোর অবস্থান নেয়।